ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পানের নাম শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকাদের নামে অনেক সময়ই নানা কিছুর নামকরণ করা হয়। তবে এবার ভারতের সুপারস্টার শাহরুখ খানের নামে নামকরণ করা হয়েছে একটি পানের! হবেই বা না কেন? প্রতিদিন তো আর শাহরুখ খান আর আনুশকা শর্মার মতো তারকারা রাস্তার পাশের পানের দোকানে পান খেতে গাড়ি থামায় না।

সেদিন মূলত ‘জাব হেরি মিট সজল’ সিনেমার প্রচারণার জন্য শাহরুখ আর আনুশকা বেনারসের একটি পানের দোকানে হাজির হয়েছিলেন। শাহরুখ খান পান খেয়ে চলে গেছেন কিন্তু সেই ঘটনা নিয়ে মানুষের কৌতুহলের কোন অন্ত নেই। লোকজন এসে দোকানদারের কাছে ভিড় করছে, জানতে চাচ্ছে—কোন পান খেয়েছেন শাহরুখ খান?

এই সুযোগটাই কাজে লাগিয়েছেন চতুর দোকানদার। বেশ কৌশল করে সেই পানের নামকরণ করে ফেলেছেন, ‘শাহরুখ খান পান’। আর এই পান খাওয়ার জন্য তার দোকানে ভিড় করছেন হাজারো মানুষ। দামও রাখছেন চড়া, প্রতিটা ‘শাহরুখ খান পানের’ দাম ৩৫ রুপি। শাহরুখ খানের সিনেমা হিট হোক না হোক সতীশ কুমারের পানের ব্যবসা কিন্তু হিট।-এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পানের নাম শাহরুখ খান

আপডেট টাইম : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭