ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঐশ্বরিয়া-অভিষেকের অভিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  বচ্চন পরিবারে মনে হচ্ছে আবার মান-অভিমান চলবে। ঐশ্বরিয়া-অভিষেকের মধ্যে কি কোনো কারণে অভিমানের পাহাড় জমেছে? আর সেটা এতটাই যে সবাই জানার জন্য অধীর আগ্রহে আছেন।

অবশ্য এই ‘অভিমান’ রিয়েল লাইফে নয় রিল লাইফে দেখা যাবে। ১৯৭৩ সালের ২৭ জুলাই হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘অভিমান’।

অমিতাভ বচ্চন-জয়া বচ্চন জুটির সেই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন। সেই ছবির রিমেকের অফার নাকি পেয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক। তাহলে কি রিমেকে অমিতাভ ও জয়ার চরিত্রে দেখা যাবে অভিষেক-ঐশ্বরিয়াকে?

ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, অভিষেক-ঐশ্বরিয়া সম্প্রতি  ‘অভিমান’-এর রিমেকের অফার পেলেও তারা এখনও সই করেননি।

অভিষেকের এক ঘনিষ্ঠ সূত্র জানান, অভিষেক নিজে মনে করেন ‘অভিমান’ এমন একটা ক্লাসিক ছবি যার রিমেক হওয়া উচিত নয়।

চিত্রনাট্য যতই ভালো হোক, তবুও এ ধরনের ছবি ফের তৈরি করার বিরোধী তিনি। তবে ঐশ্বরিয়া এখনও এ নিয়ে কিছু জানাননি। তবে, অভিষেক-ঐশ্বরিয়ার কামব্যাক নিয়ে ইদানিং তুমুল চর্চা চলছে।

‘অভিমান’-এর রিমেক দিয়েই বড়পর্দায় কামব্যাক হবে এ দম্পতির এমনটাই জল্পনা শুরু হয়েছে বলি ইন্ডাস্ট্রিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঐশ্বরিয়া-অভিষেকের অভিমান

আপডেট টাইম : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭