ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় বর্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বর্ষা। এই খুশির খবরে আনন্দে মাতোয়ারা তার স্বামী অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। গণমাধ্যমে। তারা জানান, আবারও বাবা-মা হতে চলেছেন তিনি। নতুন সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত-বর্ষা।

বর্ষা বলেন, ‌‌‘সন্তানের মা হওয়ার অনুভূতি কোনো মা-ই ভাষায় প্রকাশ করতে পারবে না। নতুন সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছি আমি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আমাদের ঘরে নতুন অতিথি আসবে।’

তিনি জানান, মূলত গর্ভধারণের জন্যই সবরকম শুটিং থেকে দূরে আছেন এই অভিনেত্রী। এজনই সময়মতো শুরু হয়নি বহুল আলোচিত ‘দ্য স্পাই’ ছবির শুটিং। তবে আগামী বছরের শুরুতেই ছবিটির কাজ শুরু করবেন অনন্ত-বর্ষা।

এদিকে এই তারকা দম্পতির প্রথম সন্তান আরিজের বয়স এখন দুই বছর আট মাস। তার সঙ্গে হেসে খেলেই দিন কাটে বর্ষার। আর অনন্ত ব্যবসা সামলানোর পাশাপাশি সম্প্রতি মন দিয়েছেন ধর্মকর্মে।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। তারও আগে ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্যা সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অনন্ত জলিলের সঙ্গে জুটি বাঁধেন বর্ষা। একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে জড়ান ও দাম্পত্যে বাধা পরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় বর্ষা

আপডেট টাইম : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭