ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাওলা জানে তুই আমার কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ  এ প্রজন্মের সম্ভাবনাময়ী সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। তিনি তার গায়কীর মাধ্যমে ইতিমধ্যেই আলোচিত। বেশ কিছু চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘রাগী’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন।

গতকাল ২ আগস্ট রাজধানীর একটি স্টুডিওতে ‘মাওলা জানে তুই আমার কে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন লাবণ্য। জিয়াউদ্দিন আলমের লেখা  গানটিতে লাবণ্যের সহশিল্পী ছিলেন শাওন গানওয়ালা। গানটির সুর করেছেন এম এ রহমান।

এ প্রসঙ্গে লাবণ্য বলেন, ‘গানটির কথা ও সুর ভালো হয়েছে। আশা করছি সিনেমার পর্দায় গানটি আরো ভালো লাগবে। দেখে দর্শক মুগ্ধ হবেন।’ এর আগে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ সিনেমার টাইটেল গানসহ বেশ কিছু সিনেমার গানে লাবণ্য প্লেব্যাক করেছেন।

মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমায় অভিনয় করছেন মৌমিতা মৌ, অধরা খান, পারভেজ চৌধুরী আবির, মিশা সওদাগার, সানি, রেবেকাসহ আরো অনেকে। সিনেমাটির দৃশ্যায়নের কাজ প্রাই শেষ বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে মিজানুর রহমান মিজান বলেন, ‘দৃশ্যায়ন প্রায় শেষ। এখন গানের শুটিং বাকি রয়েছে। খুব শিগগির গানগুলোর দৃশ্যায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাওলা জানে তুই আমার কে

আপডেট টাইম : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭