ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  বঙ্গোপসাগরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এসময় একটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার ভোরে রাতে উপজেলার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্বে এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন মিয়ানমারের মংডু শহরের রহিম উল্লাহ (৫০), এনামুল হোসেন (১৬), নাজির আহমেদ (৬৫), মো. করিম (১৭), মো. রফিক (১৪) ও মো. ফারুক (১৫)।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লে. কমান্ডার ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমারের  একটি ট্রলার নিয়ে ছয় মাঝিমাল্লা সাগরে মাছ ধরার বেশ ধরে একটি ইয়াবা বড় চালান পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মান্ডার লে. এম জাফর ইমান সজীবের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বে অবস্থান নেয়। এসময় মিয়ানমারের সীমান্ত থেকে আসা একটি ট্রলারকে থামানো সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মিয়ানমারের ছয় মাঝিমাল্লাসহ একটি কাঠের ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বক্সের ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করে। উদ্ধার বস্তার ভেতর থেকে তিন লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার দাম ১৫ কোটি টাকা।

এই কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে পৃথক মামলা দিয়ে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে। এছাড়া ইয়াবা রোধে নাফনদী ও সাগরে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭