ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বলিউডে আবারও সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে প্রেক্ষাপট রেখে আবারও সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। সিনেমাটির নাম ‘রাজি’। এটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তার মাধ্যমে এমন খবর প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক করণ জোহার।

গুলজারের এই সিনেমার প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে ছবির চিত্রনাট্য এগিয়েছে। এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারত। আগামী বছরের ১১ মে সিনেমাটির মুক্তির দিন ঠিক করা হয়েছে বলে জানান পরিচালক মেঘনা গুলজার।

‘রাজি’ সিনেমাতে এক সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। সিনেমাতে এক কাশ্মীরী মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। পরে যার সঙ্গে পাকিস্তানের এক সেনা অফিসারের বিয়ে হয়। এর পরই মুক্তিযুদ্ধে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হন আলিয়া।

বলেউডে এর আগেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেক্ষাপট নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মধ্যে ‘চিলড্রেন অব ওয়ার’, ‘মেহেরজান’ এবং ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও’ অন্যতম। এসব সিনেমাগুলোতে অভিনয়ও করেন বলিউডের বাঘা বাঘা সব অভিনেতা-অভিনেত্রীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বলিউডে আবারও সিনেমা

আপডেট টাইম : ০৬:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭