ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতেছে ভক্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  রেকর্ড করল শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজল’র গান ‘হাওয়ায়ে’। মুক্তি পেয়ে এক রাতের মধ্যে সবচেয়ে বেশিবার স্ট্রিম হয়েছে গানটির।

রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল সাইটগুলি থেকে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে এই গান। মোটামুটি এই দাবি নিয়ে হাজির শাহরুখ ও আনুশকা। গানের লিঙ্ক শেয়ার করে শাহরুখ তার টুইটারে লিখেছিলেন, ‘‘সেজল তোমার জন্যই এ সব কিছু।”

আনুশকা ‘হাওয়ায়ে’র রেকর্ড-এর কথা শেয়ার করেছেন। যেমন-তেমন করে শেয়ার নয়, গানের সুরে নেচে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন আনুশকা। আর ‘সেজল’ আনুশকার নাচের সেই ভিডিও আবার শুট করেছেন ‘হ্যারি’ শাহরুখ।

ইরশাদ কামিলের কথায়, প্রীতমের মিউজিকে আরও একটি রোম্যান্টিক গান গাইলো অরিজিৎ। ‘জব হ্যারি মেট সেজল’র এটি পঞ্চম গান। রিলিজের পর গানের জাদুতে মাতোয়ারা শাহরুখ-আনুশকা ভক্তরা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতেছে ভক্তরা

আপডেট টাইম : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭