ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইন্দরের মৃত্যুতে সাবেক প্রেমিকার শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন বলিউড অভিনেতা ইন্দর কুমার। ৪৩ বছর বয়সে পৃথিবী ছাড়তে হলো তাকে। বলিউডের অনেকের সঙ্গেই তার সখ্য ছিলো। মহাতারকা সালমান খানের খুব কাছের মানুষ ছিলেন তিনি। এ অভিনেতার অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত তার সাবেক প্রেমিকা ইশা কপিকার।

ইশা কপিকার ও ইন্দর কুমারের মধ্যে ১২ বছর প্রেমের সম্পর্ক ছিলো। এরপর বনিবনা না হলে সম্পর্কটি ভেঙে যায়। যদিও তারা একে অন্যের সঙ্গে কখনোই কথা বন্ধ করেননি। ‘হাসিনা’ খ্যাত এ অভিনেত্রী  ২০০৯ সালে বিয়ে করেন হোটেল ব্যবসায়ী তিম্মি নারাংকে। একই বছর ইন্দরও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাবেক প্রেমিকের মৃত্যুসংবাদ শুনে ভেঙে পড়েন ইশা। সাংবাদিককে তিনি বলেন, ‘আমি একটু আগেই এই দুঃসংবাদটি পেলাম। আমি গভীর ভাবে শোকাহত। এ রকম মৃত্যু একেবারেই কাম্য নয়। ইন্দরের বয়সও তো কম। মাত্র ৪৩। খবরটা শুনে আমি তাই বিশাল ধাক্কা খেয়েছি। ওর স্ত্রী ও মেয়ের জন্য আমার খুব খারাপ লাগছে। বিশেষ করে ইন্দরের স্ত্রী ও ভাই গোল্ডি সব সময় ওর পাশে থেকেছে।’

ইশা কপিকার আরও বলেন, ইন্দরের জীবনে অনেক চড়াই-উতরাই ছিল। তিনি নিজের ব্যাপারে একেবারেই দায়িত্বশীল ছিলেন না। কিছু বদ অভ্যাসই তাঁর অকালমৃত্যুর জন্য দায়ী বলে জানান তাঁর সাবেক এই প্রেমিকা। ইশার ভাষ্য, ‘ইন্দর একজন প্রতিভাবান শিল্পী ছিল। কিন্তু নিজের হাতে সে তা নষ্ট করেছে। সে আরেকটু দায়িত্বশীল হলেই আজকের এই ঘটনাটি ঘটত না আর সে আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকতে পারত। আমাদের আসলে নিজের অভিভাবক, ভাই, বোন, স্বামী, স্ত্রী ও সন্তানদের ব্যাপারে ভাবা উচিত। এতটা বেপরোয়া হলে চলে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইন্দরের মৃত্যুতে সাবেক প্রেমিকার শোক

আপডেট টাইম : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭