ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মার্কিন টিভিতে মাধুরীর কমেডি শো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  এক সময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন মাধুরী। কিন্তু চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ের পর শোবিজ দুনিয়া থেকে সাময়িক বিরতি নেন। তখনই আমেরিকায় থাকতে শুরু করেন অভিনেত্রী। জীবনের সেকেন্ড ইনিংসেও কামব্যাক করেছেন বলিউডে। তবে খুব বেছে বেছে ছবি করেছেন সে সময়। এবার তাকে নিয়ে মার্কিন টিভিতে একটি কমেডি শো করা হচ্ছে। এটি হবে মাধুরীর জীবনী নিয়ে। এই শোয়ের প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া।

গতমাসেই টুইটারে এই সুখবরের আভাস দিয়েছিলেন মাধুরী। তবে তা কী তখন খোলসা করেননি তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর বলি মহলের অনেকেই মনে করছেন হলিউডি প্রজেক্টের সুখবরের কথাই সম্ভবত সোশ্যাল মিডিয়ায় দিতে চেয়েছিলেন মাধুরী।

হলিউডে নিজের জায়গা আপাতত পাকা করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হিট টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘বেওয়াচ’-এর মাধ্যমে হলিউডি ছবিতেও নাম লিখিয়েছেন। একের পর এক নতুন প্রজেক্টে সই করছেন। রোম্যান্টিক কমেডি ‘ইজন’ট ইট রোম্যান্টিক’-এর শুটিংও শুরু করে দিয়েছেন। কিন্তু শুধু নিজের সাফল্যেই থেমে থাকতে রাজি নন পিগি চপস। বরং তাঁর বলিউডি সতীর্থদেরও কোথাও হলি ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিতে চান নায়িকা। তার প্রথম পদক্ষেপ হিসেবে মাধুরী দীক্ষিতকে বেছে নিলেন তিনি।

ভ্যারাইটি ডট কমের খবর অনুযায়ী, সিরিজটির নাম এখনও ঠিক হয়নি। তবে মাধুরীর জীবন নির্ভর ওই প্রজেক্টে নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মার্কিন টিভিতে মাধুরীর কমেডি শো

আপডেট টাইম : ০৪:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭