ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত কাজ করতে চাই, সত্যি সত্যি চাই’: তিন্নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার
হাওর বার্তা ডেস্কঃ  জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। গত বছর দুটি টেলিভিশন নাটকে কাজ করেছিলেন তিনি। এরপর আবারো মিডিয়ার অন্তরালে চলে যান এই অভিনেত্রী। বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরছেন তিন্নি।
উল্লেখ্য, অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক দর্শকদের উপহার দেন তিনি। ২০০৬ সালে অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন তিন্নি। সেই সংসারে জন্ম নেয় কন্যা ওয়ারিশা। ২০১২ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। ২০১৪ সালে আদনান হুদা সাদ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিন্নি। সে সংসারে আরিশা নামের একটি কন্যা সন্তান রয়েছে। তবে তিন্নি এখন আলাদা থাকছেন।
‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটি পরিচালনা করছেন পারভেজ আমিন। নাটকটির নির্মাতাই তিন্নিকে আবার অভিনয়ে রাজি করিয়েছেন। এমনকি এখন থেকে নিয়মিত অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিন্নি।
আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিন্নি বলেন, এতদিন পর অভিনয়ে ফিরে ক্যামেরার সামনে দাঁড়াতে একদমই জড়তা কাজ করে না। আমার জীবনে এতকিছু ঘটেছে যে, সবকিছুই হয়তো ভুলে গিয়েছি, কিন্তু অভিনয় ভুলতে পারিনি। আমি অভিনয় ছেড়ে দেবো, তবে যখন আর অভিনয় করতে পারবো না। ক্যামেরার সামনে সবসময় আমি অনেক ফ্রেন্ডলি। অ্যাকশন শব্দটি শোনার পরপরই অভিনয়টা ঠিকঠাক করতে পারি। অনেকদিন বিরতিতে থেকেছি। আমি এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। সত্যি সত্যি চাই। এর জন্য মিডিয়ার সাপোর্ট খুব জরুরি। সবার ভালোবাসায় আবারও আগের মতো ফিরতে চাই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিয়মিত কাজ করতে চাই, সত্যি সত্যি চাই’: তিন্নি

আপডেট টাইম : ১২:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭