ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাদক পাচারচক্রে এবার নাম জড়াল এই অভিনেত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৬৫ বার
হাওর বার্তা ডেস্কঃ  মাদক কেলেঙ্কারিতে জর্জরিত টলিউড। নাহ, টালিগঞ্জের স্টুডিও পাড়া নয়, এমন অভিযোগ উঠেছে হায়দরাবাদের সিনেদুনিয়ার তারকাদের বিরুদ্ধে। বিশেষ তদন্তকারী দল সিট-এর সামনে হাজিরা দিতে হচ্ছে একের পর এক চেনা মুখদের। তালিকা থেকে বাদ যায়নি পরিচালক ধর্মা রাও ওরফে চিন্না, প্রযোজক পুরী জগন্নাথ, সিনেম্যাটোগ্রাফার শ্যাম কে নায়ডু, অভিনেতা পি সুব্বা রাজু, তরুণ কুমার, পি নভদীপ থেকে অভিনেত্রী চারমি কৌরের নামও। এবার হাজিরা দিলেন অভিনেত্রী মুমেইত খান।

শুধু দক্ষিণি সিনেমা নয় মুমেইত মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ চেনা মুখ। বহু আগে থেকেই বলিউড সিনেমার সঙ্গেও যুক্ত তিনি। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান মুন্নাভাই এমবিবিএস-এর এই গানটি থেকে। যেখানে সঞ্জয় দত্ত, জিমি শেরগিলের সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন তিনি। এর পর অবশ্য বলিউডে তেমন সুবিধা করে উঠতে পারেননি মুমেইত। কিন্তু হায়দরাবাদে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এই অভিনেত্রী। বিগ বস তেলুগুর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু মাদক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ায় একদিনের জন্য বিগ বস-এর ঘর থেকে বেরিয়ে আসতে হয় নায়িকাকে।

সেখান থেকেই সোজা চার সদস্যের সিট কমিটির সঙ্গে দেখা করেন তিনি। ইতিমধ্যেই হায়দরাবাদ সিনেদুনিয়ায় ১২ জনের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। মুমেইত অষ্টম তারকা যাঁকে তদন্তকারী দলের জেরার মুখে পড়েতে হয়েছে। শোনা গিয়েছে, জুলাই মাসের প্রথম দিকে এই মাদক পাচারচক্র ফাঁস হয়। পাচারচক্রের পাণ্ডা কেলভিন মাসকারেনাসের কাছ থেকেই তারকাদের ফোন নম্বর পাওয়া যায়। অভিযুক্তদের মধ্যে অভিনেত্রী কাজল আগরওয়ালের ম্যানেজারও রয়েছে। ইতিমধ্যেই চারমি কৌরকেই কয়েক ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকিদেরও খুব শিগগিরিই সমন পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাদক পাচারচক্রে এবার নাম জড়াল এই অভিনেত্রীর

আপডেট টাইম : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭