ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কলেজছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি করল প্রেমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার এক কলেজছাত্রী দুই মাস নিখোঁজের পর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে বৃহস্পতিবার দুপুরে ওই কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

সে রাজধানী ঢাকার মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর কথিত প্রেমিক তাকে প্রতারিত করে এ পল্লীতে এনে বিক্রি করেছিল।

এ সময় শাহীন শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক গোয়ালন্দ উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লারপাড়া গ্রামের মৃত আক্কাছ আলী শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, ওই কলেজ ছাত্রীর সঙ্গে অজ্ঞাত এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুই মাস আগে ওই যুবক তাকে (কলেজছাত্রী) তার মায়ে সঙ্গে দেখা করার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়।

এরপর থেকে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর আনু নামের এক বাড়িওয়ালার বাড়িতে আটকে রেখে শাহীন শেখ বিভিন্নভাবে নির্যাতন করে ওই ছাত্রীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বিষয়টি জানতে পেরে যৌনপল্লীতে অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। তিনি আরো জানান, শাহীন শেখ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কলেজছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি করল প্রেমিক

আপডেট টাইম : ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭