ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৫৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বছর পর দেশের বাইরে কনসার্টে অংশ নিচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। আজ দুপুর ১২টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি । সেখানে বসবাসকারী বাংলাদেশিদের গান শোনাতে যাচ্ছেন বলে সালমা জানান। ৩০শে জুলাই স্থানীয় সময় রাতে একটি শহরে কনসার্টে অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে সালমা বলেন, দুই বছর পর আমি দেশের বাইরে কনসার্টে অংশ নিচ্ছি। ২০১৫ সালে সর্বশেষ মরিসাস গিয়েছিলাম শো করতে। অনেক দিন পর আবারো দেশের বাইরে শো করবো ভেবে খুব ভালো লাগছে। দেশের বাইরে গিয়ে দেশের মানুষকে গান শোনাবো জেনে আনন্দটা আরো বেশি লাগছে। প্রবাসী ভাইয়েরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন। পছন্দের সব গান শুনিয়েই তাদের মন ভরানোর চেষ্টা থাকবে। এদিকে বেশ কিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও। জিয়াউদ্দিন আলমের কথায় ‘আশায় আশায়’ শিরোনামে এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রকাশ হবে এড বক্স এর ব্যানারে। এছাড়া স্টেজ শো ও টেলিভিশন শো তো আছেই। প্রসঙ্গত, ঈদুল ফিতরে প্রকাশ হয় সালমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। গানগুলো  শ্রোতাদের কাছে বেশ প্রশংসা পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর…

আপডেট টাইম : ১১:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭