ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মেয়ে সুহানাকে শাহরুখের উপদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ   তারকাদের মতো তাদের সন্তানদের প্রতি সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। অনেক সময় মিডিয়ার আগ্রহের কেন্দ্রে থাকেন তারকা সন্তানরা। আর তিনি যদি হন শাহরুখ খানের মতো বলিউড কিংয়ের সন্তান তাহলে তো কথা নেই।

কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারকারা মিডিয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারলেও তাদের সন্তানরা এ নিয়ে মাঝে মধ্যে পড়েন বিপদে। এমনি এক ঘটনা ঘটেছে শাহরুখের মেয়ে সুহানা খানের সঙ্গে।

এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, সালমানের টিউবলাইট সিনেমার বিশেষ প্রদর্শীতে গিয়েছিলেন সুহানা। শাহরুখ তাকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সুহানা একাই যাবেন বলে জেদ করেন। সিনেমা শেষ করে যখন ফিরবেন তখন হঠাৎ করেই তাকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। ঘটনার আকস্মিকতায় বেশ ঘাবড়ে যান তিনি। শাহরুখকে ফোন করেন এবং তাকে উদ্ধার করতে বলেন। পরে এই অভিনেতা গিয়ে মেয়েকে সেখান থেকে নিয়ে আসেন।

পরবর্তীতে মেয়েকে উপদেশ দিয়ে শাহরুখ বলেন, “যদি কোনো ফটোগ্রাফার আসে, তাদের ছবি তুলতে দিবে এবং জিজ্ঞেস করবে, ‘আমি কি এখন যেতে পারি?’ তারা তোমার কথা শুনবে কারণ তারা আমাকে ২৫ বছর ধরে চেনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মেয়ে সুহানাকে শাহরুখের উপদেশ

আপডেট টাইম : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭