ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জ্যাক-রোজ’ জুটির সঙ্গে ডেটিংয়ের সুযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  টাইটানিক ছবির কথা নিশ্চয়ই মনে আছে! মনে আছে সেই জ্যাক-রোজ জুটির কথা। অভিনয়ে আকাশসম ভালোবাসার নজির ফুটিয়ে তুলেছিলেন এই তারকা জুটি। মৃত্যুর মতো কঠিন পরিস্থিতির মুহুর্তেও ধরে রেখেছিলেন দু’জন দু’জনকে। সেই দৃশ্য এখনও আপ্লুত করে সিনেমাপ্রেমীদের।    ছবিটিতে রোজের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইনসলেট এবং জ্যাকের চরিত্রে ছিলেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। গ্ল্যামার এবং অভিনয় দিয়ে দর্শক ও ভক্তদের মন জয় করেছিলেন কেট উইন্সলেট। রীতিমত অনেক যুবকের চোখের ঘুম হরণ করেছিলেন এই লাস্যময়ী। এবার সুযোগ এসেছে উইনসলেটের সঙ্গে ডেটিং করার! নগদ টাকা ফেললেই মিলবে তার সান্নিধ্য। তার সঙ্গে কাটানো যাবে ঘণ্টার পর ঘণ্টা সময়। নিউ ইয়র্ক শহরের পছন্দ করা কোনও সাততারা রেস্তরাঁয় তার সঙ্গে লাইভ ডেটিং ও প্রাইভেট ডিনারের সুযোগ পাবেন যে কেউ। সঙ্গে থাকবেন ডিক্যাপ্রিও। প্রতি বছরই একটি নিলামের আয়োজন করেন উইনসলেট ও ডিক্যাপ্রিও। সেখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হয় তাদের চ্যারিটি ফাউন্ডেশনে। এছাড়াও অসংখ্য বেসরকারি সংস্থাকে আর্থিক সাহায্য করে থাকেন তারা। সেই উদ্দেশ্য সাধনে গড়ে ওঠেছে ‘লিওনার্দো দি ক্যাপ্রিও ফাউন্ডেশন’।  ক্যানসার ও অটিজম আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছেন উইনসলেট। কাজ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্বাস্তুদের নিয়েও। ডিক্যাপ্রিও কাজ করেন বিশ্বের সবুজায়ন নিয়ে। আর তাই উপার্জিত অর্থ ছাড়াও নিলামের মাধ্যমে অর্থ জোগাড় করেন রূপালি পর্দার রোজ-জ্যাক জুটি।  জানা গেছে, নিলামে ৪৫০ লক্ষ ডলারের উপর যিনি সর্বাধিক মূল্য দিতে পারবেন, তিনিই বিজয়ী বলে ঘোষিত হবেন। আর এই অর্থের পুরোটাই ব্যয় করা হবে সমাজসেবামূলক কাজে। আর ওই বিজয়ী সুযোগ পাবেন কেট উইনসলেট বা লিওনার্দো দি ক্যাপ্রিওর সঙ্গে ড্রিম ডেটিংয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। স্থান এবং সময় দু’টোই নির্ধারণ করবেন ওই বিজয়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জ্যাক-রোজ’ জুটির সঙ্গে ডেটিংয়ের সুযোগ

আপডেট টাইম : ০৬:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭