ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রভাসের সিনেমা থেকে সরে গেলেন আনুশকা, কিন্তু কেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাহুবলি সিনেমাখ্যাত জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে। এর আগে একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। শোনা যাচ্ছিল, আবারো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন আনুশকা।

প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। এতেই দেখা যাওয়ার কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু এ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আনুশকা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য  জানানো হয়েছে।

সাহো সিনেমার আগে আরো একটি বড় বাজেটের তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা। এ সিনেমার সঙ্গে সাহো সিনেমার শুটিং শিডিউল মিলে যাওয়ায় প্রভাসের সিনেমা থেকে সরে যাচ্ছেন এ অভিনেত্রী।

আনুশকার পরিবর্তে অভিনেত্রী পূজা হেজকে সাহো সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খুব শিগগির সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে চলতি মাসের শেষে শুটিংয়ে অংশ নেবেন প্রভাস। বর্তমানে নির্মাতারা কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করছেন নীল নিতিন মুকেশ।

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রভাসের সিনেমা থেকে সরে গেলেন আনুশকা, কিন্তু কেন

আপডেট টাইম : ১০:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭