ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার সন্ত্রাসী গোষ্ঠী আ. লীগকে রুখেতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভৈরব নদীতে নৌকাডুবিতে ২ স্কুলছাত্রী নিখোঁজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৪৮৬ বার

জেলার মুজিবনগর উপজেলায় নৌকাডুবিতে দুই স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। এরা হলো, উপজেলার রসিকপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে তানিয়া (১৩) ও হাশেম আলির মেয়ে ববিতা (১২)।

রবিবার বিকালে উপজেলাধীন রসিকপুরে ভৈরব নদীতে ২৫ জন স্কুল শিক্ষার্থীকে নিয়ে খেয়া ঘাটের একটি নৌকা ডুবে গেছে। এ সময় গ্রামবাসী ২৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হলেও ওই দুইজন নিখোঁজ রয়েছে। দুজনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে চার শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসী নদীতে লাশের সন্ধান করছে। নৌকার মাঝির কোন ত্রুটি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে

ভৈরব নদীতে নৌকাডুবিতে ২ স্কুলছাত্রী নিখোঁজ

আপডেট টাইম : ১০:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫