ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পরিবারের সঙ্গেই তারিনের জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  দেশে কিংবা বিদেশে পৃথিবীর যে প্রান্তেই যখন যেখানেই থাকুন না কেন মেয়েটির মন পড়ে থাকে ঢাকার ধানমণ্ডির নিরিবিলি সেই বাসাটিতে। যেখানে ছোট্ট মেয়েটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার বাবা আর মা। তাই কাজ শেষে বাবা মায়ের কোলে ফিরে যেতে এখনো ভালোবাসেন তারিন।

কারণ বাবা মায়ের কাছে তারিন এখনো সেই ছোট্টটিই আছেন। প্রতিনিয়ত নানা রকম কাজে নিজেকে ব্যস্ত রাখলেও কাজের মাঝেও মুহূর্তে মুহুর্তে খোঁজ নেন বাবা আর মায়ের। কারণ তারিনের এই উপলব্ধিটা সব সময়ই কাজ করে বাবা আর মায়ের জন্যই আজকের এই সুন্দর পৃথিবীর আলোর মুখ দেখা, এমন বাবা মায়ের জন্যই তারিনের আজকের সুন্দর জীবন।

তাই বছর ঘুরে বারবার জন্মদিন ফিরে এলে জীবনের এই একটি দিনের পুরোটা সময় বাবা আর মাকেই দিতে চান তিনি। তার পরও যেহেতু তিনি একজন তারকা, তাই দর্শক-ভক্তদের কথাও তাকে ভাবতে হয়। সেই ভাবনা থেকেই তারিন আজ তার জন্মদিনে দুটি চ্যানেলে লাইভ শোতে অংশ নেবেন। একটি আরটিভির ‘তারকালাপ’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’। এর বাইরে আজকের পুরোটা সময় তিনি বাবা, মা, বোন আর পরিবারের অন্যদের সময় দেবেন। জন্মদিন এলে তারিনের নিজের কোনো পরিকল্পনা থাকে না। দেশের ভেতর থাকা অন্য দুই বোন তুহিন ও নাহিনই তারিনের জন্মদিনকে বিশেষায়িত করে তুলতে করেন নানা আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পরিবারের সঙ্গেই তারিনের জন্মদিন

আপডেট টাইম : ১২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭