ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ধর্ম ব্যবহার করে অপকর্মকারীদের রেহাই নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৬২৬ বার

ব্লগার হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করে, কিংবা মানুষ হত্যা করে, ইসলাম ধর্মকে কলুষিত করে, তারা মুসলমান হতে পারে না। এরা কোন ধর্মে বিশ্বাস করে? এদের কোনো ধর্ম নেই। ধর্মকে ব্যবহার করে যারা অপকর্ম করছে, তাদের রেহাই দেওয়া হবে না।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, গোটা পৃথিবীতে জঙ্গিবাদী তৎপরতা চলছে। এখানেও মাঝেমধ্যে সেই ধাক্কাটা লাগে। বাংলাদেশে ধর্মের নামে রক্তপাত চলতে দেওয়া যাবে না। সৌদি আরবের মসজিদে জুমার নামাজ পড়ার সময় বোমা হামলা করে মুসলমানদের হত্যা করা হয়েছে। এখানে আবার ধর্মের নামে ব্লগার হত্যা করা হচ্ছে।

শিশু নির্যাতনকারীদের সম্পর্কে তিনি বলেন, যারা শিশু নির্যাতন করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এসব করলে কেউই রেহাই পাবে না।

বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেসার কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস ও অনুপ্রেরণা। তিনি সব সময় বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা দিতেন।

তিনি বলেন, ‘আমার বাবা রাজনৈতিক অঙ্গনে সর্বক্ষণ মায়ের সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন। বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করা হলে আমার মা পরিবার সামলাতেন, খোঁজখবর নিতেন দলের নেতা-কর্মীদেরও। তার কাছ থেকে আমরাও জীবনে চলার অনুপ্রেরণা পেয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ধর্ম ব্যবহার করে অপকর্মকারীদের রেহাই নেই

আপডেট টাইম : ০১:৩৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫