ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবকে নিয়ে বাপ্পারাজের নতুন ছবি ‘তারছেঁড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৬৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  নায়করাজ পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এবার আগামী কোরবানির ঈদের পর বাপ্পারাজ তার পরিচালনায় দ্বিতীয় ছবি ‘তারছেঁড়া’র শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। ‘তারছেঁড়া’ ছবিতে হালের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও বুবলী জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। পাশাপাশি এই ছবিতে সম্রাটও অভিনয় করবেন।

‘তারছেঁড়া’ ছবিতে নায়করাজ রাজ্জাক অভিনয় করবেন বলে জানিয়ে বাপ্পারাজ বলেন, ‘বাবা কথা দিয়েছেন। তবে সবকিছু নির্ভর করছে তার সুস্থতার ওপর। যদি বাবা অভিনয় করেন তবে একেবারে ভিন্নরকম একটি চরিত্রে তাকে দেখা যাবে। বাপ্পারাজ বলেন, এ ছবিতে আমি শাকিব খান, বুবলী, সম্রাটকে নিয়ে কাজ করব। সম্রাটের বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ ধরনের চরিত্রে জায়েদ খানকে রাখারও চিন্তা করছি। তবে শাকিবের ওপর পরিচালক সমিতির নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও অপেক্ষা করছি। ‘

আগামী ঈদের পরপরই ছবিটির শুটিং শুরু করার লক্ষ্যে কাজ শুরু করেছেন বাপ্পারাজ। ছবিটি পরিচালনার পাশাপাশি বাপ্পারাজ নিজেও ছবিতে অভিনয় করবেন বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবকে নিয়ে বাপ্পারাজের নতুন ছবি ‘তারছেঁড়া

আপডেট টাইম : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭