ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মিলকী হত্যার আরেক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
  • ৫০৯ বার

যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিলকী হত্যা মামলায় মামুন অর রশিদ (৪০) নামের এক আসামিকে সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিলকী হত্যা মামলার অধিকতর তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানে সপার্জ ওয়ার্ল্ড মার্কেটের সামনে গুলি করে হত্যা করা হয় যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকীকে।

ঐ ঘটনায় দায়ের করা মামলায় আসামীদের নামের তালিকায় মামুনের নাম ছিল। কিন্তু মামলাটি অধিকতর তদন্তের সময় মিলকীর ব্যবহূত মোবাইল ফোনে হত্যার দিন রাত ১১ টা ৫২ মিনিট থেকে ১৪ মিনিট কথা বলেছিলেন মামুন। পরে রাতে দেড়টার দিকে মিলকী খুন হন। গ্রেফতারকৃত মামুন মিলকীর ঘনিষ্ঠ বন্ধু। তিনি উত্তরার একটি গার্মেন্টেসের কর্মকর্তা।

ঘটনার দিন মিলকীর সঙ্গে কি কথা হয়েছিল, সে বিষয়টি তদন্ত করতে সন্দেহভাজন হিসেবে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। রবিবার রিমান্ডের শুনানি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মিলকী হত্যার আরেক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫