ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দীপিকা-ইরফান আবারো একসঙ্গে আসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৪১৯ বার
হাওর বার্তা ডেস্কঃ  আবারো বড়পর্দায় ফিরছে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি। নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।
‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা।
রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নাম রাখা হচ্ছে ‘স্বপ্না’। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি।
হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং। ইন্ডিয়ান এক্সপ্রেস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দীপিকা-ইরফান আবারো একসঙ্গে আসছেন

আপডেট টাইম : ০৫:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭