ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সিরিয়াল কিসার তকমায় লাভবান হয়েছি : হাশমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বলিউড অভিনেতা ইমরান হাশমি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সিরিয়াল কিসার’ তকমা। তবে বিষয়টি নিয়ে লজ্জা পান না এ অভিনেতা। বরং এতে তিনি লাভবান হয়েছেন বলেই জানিয়েছেন।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় আমাকে চুম্বন দৃশ্যে দেখানো হয় এবং এগুলো ভালো ব্যবসা করেছিল। তাই স্বাভাবিকভাবে তকমাটা (সিরিয়াল কিসার) আমার একটি অংশ হয়ে যায়। মানুষ আপনার নামের সঙ্গে তকমা লাগাতে চাইলে তা প্রতিরোধ করতে পারবেন না। সত্যি বলতে, এ থেকে আমি পালাতে চাইনি। আমি এ থেকে অনেক লাভবান হয়েছি।’

তবে ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করে ইমরান হাশমি এখন মনে করছেন এই তকমা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কারণ এটি তাকে অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পেতে বাধা প্রদান করতে পারে।

তিনি বলেন, ‘যখন আপনি একজন অভিনয়শিল্পী হিসেবে প্রকাশ পেতে চান এবং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান তখন এ ধরনের তকমা আপনাকে বাধা প্রদান করবে। মানুষ আপনাকে ওই ধরনের চরিত্রেই দেখতে চাইবে। কিন্তু প্রত্যেক অভিনয়শিল্পীর একটি নির্দিষ্ট সময় থাকে। মনে করি আমি এখন ওই সময়ে রয়েছি। এখন নতুন ধরনের চরিত্রে অভিনয় করা প্রয়োজন।’

ইমরান হাশমি অভিনীত পরবর্তী সিনেমা বাদশাহো। হাশমি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অজয় দেবগন, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, সঞ্জয় মিশ্রা প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সিরিয়াল কিসার তকমায় লাভবান হয়েছি : হাশমি

আপডেট টাইম : ০৪:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭