ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বন্ধ হয়ে যাচ্ছে ‘কপিল শর্মা শো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  এখনো ‘দ্য কপিল শর্মা শো’ শেষ করে দেওয়ার কোন ইঙ্গিত দেননি চ্যানেল কর্তৃপক্ষ। কোন অফিশিয়াল ঘোষণা নেই। তবে টিআরপি যে পথে এগোচ্ছে তাতে আর খুব বেশি দিন ওই শো টেলিকাস্ট হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

কয়েক মাস আগে মাঝ আকাশে বিমানের মধ্যে সুনীল গ্রোভার ও কপিল শর্মার ঝামেলার পরই শো-এর টিআরপির পতন শুরু। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, গত ৮ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে টিআরপির সিঁড়িতে কপিলের শোয়ের প্রথম পাঁচে জায়গা হয়নি। যা নাকি এই শোয়ের ইতিহাসে কখনও ঘটেনি। যে চ্যানেলে ওই শো সম্প্রচারিত হয় ওই সপ্তাহে তার স্থান ছিল পাঁচ নম্বরে। ফলে ব্যবসা মার খাওয়ায় ওই শো বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন টেলি ইন্ডাস্ট্রির অনেকেই।
শোনা গিয়েছিল, অসুস্থ থাকার কারণে নাকি পর পর দুই এপিসোডের শুটিং বাতিল করেন কপিল। তাঁর জন্য নাকি ফিল্ম ‘মুবারকা’র সদস্যরাও অপেক্ষা করেছিলেন। তবে ইন্ডাস্ট্রির সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন কপিলের বোন পূজা। ডেলি ভাস্করকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, শোয়ের খারাপ টিআরপির কারণে অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন কপিল। তাঁর শরীর ইদানিং বেশ খারাপ। তবে কোন অজুহাতে তিনি কখনও শুটিং বাতিল করেননি। খবর আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

বন্ধ হয়ে যাচ্ছে ‘কপিল শর্মা শো

আপডেট টাইম : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭