ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতারণা: আ.লীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক নেতাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩০ লাখ টাকা দাবি করায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে কামরুল হাসান সুজন নামের আওয়ামী লীগের ওই নেতাকে রমনা থানার পুলিশ গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানিয়েছেন।

কামরুল হাসান সুজন বাগমারা উপজেলার আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সুজন বাগমারা উপজেলার বজরুকোলা গ্রামের মৃত শরিয়ত উল্লাহর ছেলে।

এ বিষয়ে ওসি মশিউর রহমান জানান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির সাবেক সাংসদ সদস্য আবু হেনাকে আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ৩০ লাখ টাকা দাবি করেন। প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তাকে এ টাকা দিতে হবে বলে আবু হেনাকে তিনি জানান।

আবু হেনা তার প্রস্তাবে রাজি হয়ে টাকা দেওয়ার জন্য শনিবার সন্ধ্যায় সুজনকে রাজধানীর সোনারগাঁও হোটেলে আসতে বলেন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তাকে ফোন দিয়ে বিষয়টি জানান।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে সোনারগাঁও হোটেল থেকে কামরুজ্জামান সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মশিউর রহমান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রতারণা: আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭