ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এখন অপেক্ষার প্রহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ  ক্যারিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে। পরে মডেলিংয়ে ছড়িয়েছেন দ্যুতি। বলছি চিত্রনায়িকা-মডেল তানহা তাসনিয়া ইসলামের কথা। মিডিয়ায় তানহা নামেই তার পরিচিতি। রফিক শিকদারের ভোলা তো যায় না তারে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা তানহা তাসনিয়ার এই সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের মার্চে। একই বছর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ধূমকেতু। শফিক হাসানের পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব ও পরীমণি। তৃতীয় সিনেমা দিয়ে তার জীবনে শুরু হয় নতুন ইনিংস। জাকির হোসেন রাজুর ভালো থেকো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অন্যরকম আলোচনায় আসেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এ সম্পর্কে তানহা তাসনিয়া বলেন, ‘ভালো থেকো সিনেমার কাজ শেষ। এখন সেন্সরে যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা যায় দুই মাস পর এটি মুক্তি পাবে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিনীত তৃতীয় সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। আর গল্পটিও দারুণ। এখন অপেক্ষার প্রহর গুনছি সিনেমাটি মুক্তির।’ সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় জানবাজ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পিকে। সিনেমায় কাজের পাশাপাশি আরএফএলের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তানহা তাসনিয়া। এটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র হচ্ছে-প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম ও শাপলা থ্রিপিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এখন অপেক্ষার প্রহর

আপডেট টাইম : ১২:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭