ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সবাইকে চমকে দিলেন শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  এবার রোজার ঈদের আগেই অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন শাবনূর। এসেই কারও সঙ্গে কোনো দেখা নেই তাঁর। সম্প্রতি হঠাৎ করে পুরোনো অভিনয়শিল্পী–বন্ধু ওমর সানী, মৌসুমী ও অমিত হাসানকে পরিবারসহ তাঁর বাড়িতে ডাকেন।

সেদিন তাঁদের আড্ডার স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করা হয়। সেই ছবিতে স্লিম ফিগারের শাবনূরকে দেখে চমকে যান অনেকেই। এরপরই আবার যোগাযোগ করা হয় দেশের সিনেমার একসময়ের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে। শাবনূর বলেন, ‘মাঝে ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। নিজেকে ফিট রাখার জন্য ওজন কমানো খুব

প্রয়োজন হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে ওজন কমাই।’

শাবনূরতাহলে কি দর্শকেরা আপনাকে আবার সিনেমায় দেখতে পাবেন? এমন প্রশ্নে শাবনূর বলেন, ‘এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারব না। আপাতত অভিনয় নিয়ে নয়, পরিচালনার ব্যাপারটি আমাকে টানছে। তবে এত প্রেম এত মায়া নামের একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথাবার্তা আগে দেওয়া ছিল, সেটির কাজ হয়তো করব।’

শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা কিছু আশা কিছু ভালোবাসা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সেই সিনেমায় আরও ছিলেন মৌসুমী ও ফেরদৌস। কয়েক মাস অস্ট্রেলিয়ায় থাকার পর ঈদের আগে ঢাকায় এসে নিরিবিলি মায়ের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন। মাকে নিয়ে ঘুরতেও বেরিয়েছেন। পাশাপাশি বন্ধু ও একসময়ের সহকর্মীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে সময় কাটছে বলেও জানান তিনি।

শাবনূর সাধারণত ঢাকা আর সিডনি যাওয়া-আসার মধ্যে থাকেন। এবার কত দিন দেশে থাকবেন—জানতে চাইলে শাবনূর বলেন, ‘আপাতত আর অস্ট্রেলিয়া যাচ্ছি না। এই বছরটা ঢাকায় থাকব। অস্ট্রেলিয়ায় থাকলেও আমার মনটা কিন্তু পড়ে থাকে দেশেই। আসলে নিজের দেশে থাকার আনন্দই আলাদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

সবাইকে চমকে দিলেন শাবনূর

আপডেট টাইম : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭