ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শাকিবকে শিল্পী সমিতির দেয়া চিঠিতে যা আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকতে শাকিব খানকে সতর্ক করে চিঠি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। জায়েদ বলেন, শুক্রবার শিল্পী সমিতির পিয়নকে দিয়ে শাকিব খানের বাসার ঠিকানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে (শাকিব খান) চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে। নইলে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হবে।’

গেল সপ্তাহে শাকিবের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কাউকে কাজ না করার সিদ্ধান্ত জানায় চলচ্চিত্র পরিবার।চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির আহবায়ক ফারুক জানান, ‌দেশীয় চলচ্চিত্রের ১৮টি সংগঠনের কেউ শাকিব খানের সঙ্গে কাজ করবে না।’

শাকিব চিঠিটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি বলেন, এ ব্যাপারে আমি কি অ্যাকশনে যাবো পরবর্তীতে জানাবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

শাকিবকে শিল্পী সমিতির দেয়া চিঠিতে যা আছে

আপডেট টাইম : ০৮:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭