ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘এক কোটি টাকা নিয়েই যত ভাবনা। এই সিনেমার পর আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। অনেক যত্ন নিয়ে কাজটি করছি। আগামী মাসের শুরুতে আবারও এর শুটিং শুরু হবে। আশা করছি সিনেমাটি দিয়ে মানুষ আঁচলকে নতুন করে চিনবে।’ ছটকু আহমেদের পরিচালনায় এক কোটি টাকা সিনেমা নিয়ে এভাবেই বললেন মডেল অভিনেত্রী আঁচল। সিনেমায় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে বকুল চরিত্রে দেখা যাবে আঁচলকে। এটি প্রযোজনা করেছেন ডিপজলই।   ২০০৯ সালে শোবিজের কাজ শুরু করেন চিত্রনায়িকা আঁচল। বিজ্ঞাপন দিয়ে কাজের খাতা খুললেও ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রেই নিয়মিত তিনি। সব মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্য এই অভিনেত্রীর। আঁচল বলেন, ‘ভালো কাজ হলে যেকোনো মাধ্যমেই হোক আমার করতে ভালো লাগে। এখন সিনেমা নিয়েই যত ভাবনা। তবে ভালো নাটক কিংবা টেলিফিল্ম পেলে অবশ্যই করব। একজন অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করতে পারে। আমি আসলে ছোটপর্দা ও বড়পর্দা নিয়ে ভাবি না। আমাদের দেশের অনেক অভিনেত্রী সব মাধ্যমেই কাজ করছেন। এটা আমার ভালো লাগে। যোগ্যতা থাকলে সব মাধ্যমেই প্রমাণ করা যায়।’ আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আশরাফের সুলতানা বিবিয়ানা। বর্তমানে  তারেক শিকদারের দাগ সিনেমায় অভিনয় করছেন তিনি। গতকাল ওই সিনেমার ডাবিং করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এক কোটি টাকা নিয়ে যত ভাবনা

আপডেট টাইম : ০৮:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭