ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৫৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ  আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা জুটি, বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষ সেই গুঞ্জনই সত্যি হলো। বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন তারা দু’জনই। জানালেন, এখন থেকে আলাদাই থাকবেন হালের সবচেয়ে আলোচিত এই তারকা জুটি। বৃহস্পতিবার দুপুরে তাহসানের ‘ভেরিফায়েড’ ফেসবুক পেইজ থেকে তাহসান ও মিথিলার নাম দিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের বিষয়টি স্বীকার করে নেন তারা। ফেইসবুকের সেই পোস্টে বলা হয়েছে, ‘বেশ কিছুদিন ধরেই আমরা আলাদা হওয়ার ব্যাপারে ভাবছিলাম। অবশেষে আমরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদে যাচ্ছি। আমরা জানি, আমাদের এই সিদ্ধান্তে অনেকেই ব্যথিত হবেন। সে জন্য আমরা আন্তুরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা সবসময়ই সম্মান এবং মর্যাদার সঙ্গেই আমাদের সম্পর্কটা বজায় রেখেছিলাম। আমরা বিশ্বাস করি, এই কঠিন সময়েও আপনারা (ভক্তরা) আমাদের পাশে থাকবেন।’ প্রসঙ্গত, গানের মাধ্যমে পরিচয় হয় তাহসান-মিথিলার। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। ধীরে ধীরে সম্পর্ক স্থাপন। তারপর প্রণয় থেকে পরিণেয়। ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। বিয়ের পর একাধিক নাটকে অভিনয়, গান এবং বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক ‘দর্শকপ্রিয়তা’ পেয়েছিলেন এই তারকা জুটি। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা জুটির একমাত্র সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছেন তাহসান-মিথিলা

আপডেট টাইম : ০৫:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭