ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অনুতপ্ত অনুভূতিতে রওনক ও বাঁধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  ভালোবাসা নিয়ে গল্পের শেষ নেই। দুইটি মানুষের মন দেয়া-নেয়াকে নিয়ে কত গল্পই রচিত হয়। কত কাঠখড় পোহাতে হয় প্রেমিক-প্রেমিকাকে। ভালোবাসা সম্পর্কটিই অদ্ভুত। এ অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অনুতপ্ত অনুভূতি’।

সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে, পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আগে পিয়া বাবা-মায়ের ইচ্ছায় নিজের ভালোবাসা আরিয়ানকে ভুলে সৈকত নামের একজনকে বিয়ে করতে বাধ্য হয়। বেশ কয়েক বছর পর আরিয়ান বন্ধুর বউকে এরারপোর্টে আনতে গিয়ে চমকে যায়। একদিন তার ভালোবাসার মানুষ ছিল সে। পিয়াকেই  সৈকত বিয়ে করেছে জানতে পারে।

আরিয়ানকে দেখে চমকে যায় পিয়াও। এরপর দুইজন অতীতের গল্পে ছুটে যায়। উঠে আসে আরিয়ানকে রেখে সৈকতকে বিয়ে করার নাটকীয় কাহিনী। এতে আরিয়ান চরিত্রে রওনক হাসান, পিয়া চরিত্রে বাঁধন আর সৈকত চরিত্রে অভিনয় করেছেন রবি বাবু।

নাটকটি প্রসঙ্গে রওনক হাসান বলে, ‘একেবারে ভিন্ন ধারার একটি নাটকে অভিনয় করলাম। আশা করি দর্শকের ভালো লাগবে।

বাঁধন বলেন, ‘নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে সবাই খুব দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আশা করি দর্শক হতাশ হবেন না।’ শিগগিরই নাটকটি কোনো এক চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অনুতপ্ত অনুভূতিতে রওনক ও বাঁধন

আপডেট টাইম : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭