ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুই বাংলায়ই ব্যস্ত সোহানা সাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৭১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। কখন ঢাকায় আবার কখন কলকাতায় থাকেন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ দুই বাংলায়ই সমানতালে ব্যস্ত রয়েছেন তিনি।

গতকাল পর্যন্ত তিনি কলকাতাতেই তার অভিনীত নতুন চলচ্চিত্র সুদীপ্ত সিংহ রায়ের নির্দেশনায় নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন সৌরভ চক্রবর্তী।

সাবা জানান, এখনও তার অভিনীত এ চলচ্চিত্রের নাম ঠিক হয়নি। এ লটের কাজ শেষ করে গতকালই সোহানা সাবা কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। কলকাতা যাওয়ার আগে তিনি এ বাংলায় ব্যস্ত ছিলেন ঈদের নাটকের কাজ নিয়ে। কলকাতা যাওয়ার আগে তিনি প্রজ্ঞা নীহারিকা, শ্রাবণী ফেরদৌস, এহসান এলাহী বাপ্পী ও সাজ্জাদ সনির নির্দেশনায় পাঁচটি নাটকের কাজ করার ব্যাপারে চূড়ান্ত হয়েছেন। এর মধ্যে কিছু নাটকের কাজ করেছেন।

আবার আগামী ২১ জুলাই থেকে নাটকের শুটিং শুরু করবেন। প্রজ্ঞা নীহারিকার নির্দেশনায় দুইটি নাটকের কাজ করবেন। এছাড়া শুরু করবেন দুইটি নতুন ধারাবাহিক নাটকের কাজ। তাই বলা যায়, এপার বাংলা আর ওপার বাংলা- দুই বাংলায়ই সমানতালে ব্যস্ত রয়েছেন সোহানা সাবা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুই বাংলায়ই ব্যস্ত সোহানা সাবা

আপডেট টাইম : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭