ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৩৬৩ বার
হাওর বার্তা ডেস্কঃ  নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’,-এ  প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তারপর আর কোনো ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।  ফের ১৭ বছর পর তাঁরা আসছেন একই ছবিতে। ছবির নাম ‘ফান্নে খাঁ’। তবে এই ছবিতে অনিল কাপুর ও রাইসুন্দরীকে দেখা যাবে না জুটিতে বরং ঐশ্বরিয়াকে প্রেম করতে দেখা যাবে তাঁর থেকে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে। এই ছবিতে বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার।

সবশেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। এইরকম এক ব্যতিক্রমী জুটিকে নিয়ে শোরগোলও ছিল যথেষ্ট। কিন্তু বড়পর্দায় তাঁদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। আবারও বলিউড পেতে চলেছে এক ব্যতিক্রমী জুটিকে।

আর তাঁদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এখনও অবধি ঠিক হয়নি যে, কে থাকছেন রাইসুন্দরীর বিপরীতে।

রাজকুমার রাও না ভিকি কৌশল কাকে দেখা যাবে ঐশ্বরিয়ার সঙ্গে? তা নিয়েই জল্পনা। একদিকে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে এক্সপেরিমেন্টাল অভিনতা রাজকুমার, যাঁর বিপরীতে ঐশ্বরিয়াকে দেখার অপেক্ষা অবশ্যই থাকবে তাঁর ফ্যানেদের। অন্যদিকে বি-টাউনের নতুন সেনসেশন ভিকি কৌশল। পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে যাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।

আগস্ট মাসে শুরু হবে ‘ফান্নে খাঁ’র শুটিং। যেখানে অনিল কাপুর একজন সংগীতশিল্পী। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যিই গান গাইবেন তিনি। ইতিমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু গান। তবে শুধু অনিলই নয় এই ছবিতে প্রথমবার গান গেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

আপডেট টাইম : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭