ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন নায়িকা পেল শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকাই ছবির সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নায়ক শাকিব খান। বাংলা চলচ্চিত্রের ‘কিং’ তিনি। বর্তমানে তার বেশ কদর বেড়েছে ওপাড় বাংলা কলকাতাতেও। বলিউডে নতুন নায়িকাদের ভবিষ্যত যেমন নির্ভর করে তিন খানের উপরে দেশীয় চলচ্চিত্রেও বর্তমানে নতুন নায়িকাদের জনপ্রিয়তা অনেকটা নির্ভর করে ‘কিং খান’ শাকিবের উপরেই। বাকিটা অভিনয়। যেমন করে জনপ্রিয় হয়েছেন অপু-বুবলীরা।

এবার সেই সুযোগটাই হাতের নাগালে শাকিবের নতুন নায়িকা মিষ্টি জান্নাতের। ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।  ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ।

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত মিষ্টি জান্নাত। বলেন, রোমান্টিক ও দেশপ্রেমের কাহিনী নিয়ে ছবিটির গল্প তৈরি করা হয়েছে। এই ছবির মাধ্যমে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আশা করছি  দর্শকরা পছন্দ করবেন।’

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন আগে শাকিব-মিষ্টি ‘আমি নেতা হব’ নামের আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। একই প্রযোজনা প্রতিষ্ঠানের এ ছবিটিও পরিচালনা করবেন উত্তম আকাশ।

মিষ্টি জান্নাতের পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত নামে পরিচিত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বর্তমানে মিষ্টির একটি ছবি ‘তুমি আমার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র ‘তুই আমার রানি’ এবং তামিল ও ভোজপুরি ‘রংবাজ খিলাড়িতেও অভিনয় করছেন মিষ্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নতুন নায়িকা পেল শাকিব খান

আপডেট টাইম : ০৪:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭