ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবারো পতিতা হলেন অপর্ণা ঘোষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মালতী’। আর এতেই মালতী নামে পতিতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা ঘোষকে। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন- মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু প্রমুখ।

এ নাটকটি প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘মৃত্তিকা মায়া’ ছবিতেও আমি একই চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু এখানকার গল্প একেবারে অন্যরকম। স্পর্শকাতর!’ নাট্য নির্মাতা দীপু হাজরা জানান, আসছে ঈদে ‘মালতী’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।

উল্লেখ্য, এর গল্পে দেখা যাবে, মালতী একজন যৌনকর্মী, সৎ মায়ের ঘরে সে বেড়ে ওঠে। সংসারে উপার্জনের কোনো সদস্য নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান অন্ধকার জীবনে। কোনো এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলকে। মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসত। যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দেবে কিন্তু তাকে কয়েক মাসের জন্য তাকে সঙ্গ দিতে হবে।

এদিকে সম্রাট নামের একজন মালতীকে ভালোবাসে। মালতীর জন্য সব কিছু করতে পারে সে। এখন কী করবে মালতী? এভাবে এগোতে থাকে ‘মালতী’র গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবারো পতিতা হলেন অপর্ণা ঘোষ

আপডেট টাইম : ০৮:৪০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭