ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যৌন হয়রানির শিকার হয়েছিলেন প্রীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বর্তমানে চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা এখন হরহামেশাই ঘটছে। এ পর্যন্ত বলিউডের অনেক নায়িকাই এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এই তালিকায় এবার যুক্ত হলো প্রীতি জিনতার নাম। হ্যাঁ, এই অভিনেত্রীও নাকি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তবে একবার নয়, বহুবার নাকি এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে।

এ প্রসঙ্গে ৪২ বছর বয়সি এই নায়িকা জানান, তিনি মেয়েদের স্কুলে পড়তেন। সেখানে কোনো ইভটিজার ছিল না। কিন্তু তিনি যখন দিল্লি যান সেখানে হেনস্থার শিকার হন। সেখানে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়। তার নিতম্বে হাত দেয়া থেকে শুরু করে স্পর্শকাতর অঙ্গে অশ্লীল আচরণের শিকার হয়েছিলেন তিনি।

এরপর একদিন কয়েকটা ছেলেকে ধরে মারধোর করেন প্রীতি। তখন ভাইয়ের কথা মনে পড়ে তার। ভাই তাকে এই সব ঝামেলার মধ্যে জড়াতে বারণ করেছিলেন। আর সেই কারণেই মুম্বাইতে চলে যান তিনি। কিন্তু মুম্বাইতে পরবর্তীকালে তার কোনো সমস্যাই হয়নি।

সেই হেনস্থার দিনগুলি তার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বলেও জানিয়েছেন প্রীতি। যা তিনি কখনওই ভুলতে পারবেন না। তখন রাস্তায় বের হলেই একটা ভয় কাজ করত তার মধ্যে। সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান এই অভিনেত্রী।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। বড় পর্দায় ২০১৪ সালে ‘হ্যাপি এন্ডিং’ সিনেমায় তাকে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিলো। পূর্ণাঙ্গ চরিত্রে দেখা গিয়ছিলো তারও আগে- ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ সিনেমায়। এরপর থেকেই অনুপস্থিত এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যৌন হয়রানির শিকার হয়েছিলেন প্রীতি

আপডেট টাইম : ০৯:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭