ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বর্তমান সময়ে ছোটপর্দার ব্যস্ত মডেল অভিনেত্রী তাসনোভা এলভিন। নাটক, টেলিফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের কাজেও তিনি অনন্য। ইমেল হকের ওয়েলকাম ক্লাব, এসএ হক অলিকের হসপিটাল, নাজনীন চুমকির তিলোত্তমা, আল হাজেনের অলসপুরসহ শূন্যতায় ধারাবাহিক নাটকে কাজ করছেন তিনি। শিগগিরই কাজ শুরু করবেন চ্যানেল আইয়ের জন্য নতুন একটি ধারাবাহিকে। গেল ঈদে অন্যদের তুলনায় অনেক কম কাজ করেছেন এই মডেল অভিনেত্রী। তবে আগামী ঈদের জন্য ইতোমধ্যে খাইরুল আলম পাপনের পরিচালনায় একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন এলভিন। এ সম্পর্কে তাসনোভা এলভিন বলেন, ‘এ বছর বিয়ে করেছি। তাই বিয়ের বছর ইচ্ছা করেই কম কাজ করেছি। নতুন সংসার গুছিয়ে নিতেই কম কাজ করছি। আমি চাই পরিবারকে সময় দিতে। এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। তাই আগামী ঈদে বেশকিছু কাজ করব। তবে সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে আমার নজর বেশি। গত বছরগুলোতে আমি অনেক কাজ করেছি। চলতি বছর থেকে বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি।’ সম্প্রতি প্রাণ আরএফএলের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন এলভিন। এরই মধ্যে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এছাড়া সম্প্রতি প্রকাশ পেয়েছে রিয়াদ আশরাফের গাওয়া একটি গানের মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন এলভিন। এখানে তার বিপরীতে কাজ করেছেন শামীম হাসান সরকার। এটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান। যদিও এলভিন সংগীত শিল্পী হূদয় খানের গানে প্রথম মডেল হয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও এখনও প্রকাশিত হয়নি। ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও চলচ্চিত্রে কাজের প্রতি রয়েছে এলভিনের দুর্বলতা। চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমা করার ইচ্ছা আছে। তবে তথাকথিত বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করার ইচ্ছা নেই। ভালো গল্প ভালো পরিচালক এবং যে সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে এমন কিছু পেলে অবশ্যই কাজের আপত্তি নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি

আপডেট টাইম : ১২:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭