ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আসছে তৌসিফ-সংযুক্তার ‘আলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৫২৮ বার
হাওর বার্তা ডেস্কঃ  নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় সবশেষ ‘রূপ’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য মুক্তির পর দর্শকদের প্রশংসা পায়। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেন তরুণ এই পরিচালক। ‘আলো’ নামের স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগতা সংযুক্তা দাস। চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।
ভিকি জাহেদ বলেন, ‘সৃষ্টিকর্তার নিয়মের কাছে নশ্বর মানুষের ভালোবাসা অসহায় হয়ে পড়ে। তারপর ও মানুষ ভালোবাসে, একে অপরের সাথে থাকার স্বপ্ন দেখে। অবশ্যম্ভাবী ভয়ঙ্কর আঁধারকে ও সে নিজের ভালোবাসার আলো দিয়ে উজ্জ্বল করতে চায়। কখনো সে সফল হয়, আবার কখনো বিফল। কিন্তু চেষ্টা সে সবসময়ই করতে থাকে। আলো হচ্ছে মানুষের সেই অসীম চেষ্টার গল্প’।
তৌসিফ বলেন, ‘অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যে ভিন্ন রকম এক ভালোবাসা লুকিয়ে আছে। ভিকি ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় ‘দেয়ালে’ আমি অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্যটি দর্শক অনেক পছন্দ করেন। আশা করছি ‘আলো’ও দর্শকের অনেক ভালো লাগবে’।
স্বল্পদৈর্ঘ্যটির মধ্যদিয়ে অভিষেক হতে যাচ্ছেন সংযুক্তা দাসের। তিনি বলেন, ‘প্রথম কাজ তাই এর প্রতি অনেক বেশি ভালোবাসা। ‘আলো’র গল্পটাও অসম্ভব সুন্দর। তাই দর্শকদের অনেক বেশি সাপোর্ট চাইব’।
টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সঙ্গীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। আসছে ১৭ই জুলাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির একটি গানের মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসছে তৌসিফ-সংযুক্তার ‘আলো

আপডেট টাইম : ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭