ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আর দেখা যাবে না ক্যাটরিনা ও কুমারকে: ক্যাটের জায়গা কেড়ে নিলেন অন্য নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ  ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘নমস্তে লন্ডন’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। এবার এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। সিক্যুয়েলের নাম ঠিক করা হয়েছে ‘নমস্তে ইংল্যান্ড’। তবে এবার আর দেখা যাবে না ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমারকে। ক্যাটরিনার জায়গায় এখানে পরিণীতি চোপড়া অভিনয় করবেন বলে বলিউডে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর অক্ষয়ের জায়গায় ভাবা হচ্ছে পরিণীতির ‘ইশকজাদে’ ছবির নায়ক অর্জুন কাপুরের নাম।

নির্মাতা বিপুল শাহের ‘নমস্তে লন্ডন’-এর সিক্যুয়েলে যে অক্ষয় অভিনয় করবেন না, সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। কারণ, বলিউডের
‘আক্কি’ (অক্ষয় কুমার) এখন আর শুধু বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান না; ‘খিলাড়ি’ অভিনেতা এখন এমন সব ছবি করতে চান, যার মাধ্যমে সমাজের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া যাবে। তাই অক্ষয়ের পরিবর্তে অর্জুনই পছন্দ ছিল চিত্রনির্মাতাদের।

এবার খবর পাওয়া গেছে, ক্যাটরিনার চরিত্রের জন্য পরিণীতিকে নির্বাচন করা হয়েছে। তবে কিছুদিন আগে জোর গুজব ছিল, ‘নমস্তে ইংল্যান্ড’-এ ‘দাবাং’-কন্যা সোনাক্ষী সিনহাকে দেখা যাবে। কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী সেই সম্ভাবনা উড়ে গেছে। জানা গেছে, ক্যাট অভিনীত চরিত্রটির জন্য নির্মাতাদের প্রথম থেকেই পছন্দই ছিল পরিণীতি। আর পর্দায় অর্জুন-পরিণীতির রসায়ন যে দুর্দান্ত, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে ‘সন্দীপ অ্যান্ড পিংকি ফারার’ নামের যশরাজ ফিল্মসের অন্য এক ছবিতেও জুটি বেঁধে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি ও অর্জুন।

‘নমস্তে লন্ডন’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার ছাড়াও ঋষি কাপুর, উপেন প্যাটেলকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটি নির্মিত হয়েছিল অক্ষয় কুমারের এক বন্ধুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে। আশা করা যায়, ‘নমস্তে লন্ডন’-এর মতো ‘নমস্তে ইংল্যান্ড’ও বক্স অফিসে ভালো সাড়া ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আর দেখা যাবে না ক্যাটরিনা ও কুমারকে: ক্যাটের জায়গা কেড়ে নিলেন অন্য নায়িকা

আপডেট টাইম : ১০:১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭