ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের চলচ্চিত্রের গানে মমতাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  আকাশ আচার্য্যের ‘আসলে কেউ সুখী নয়’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সাংসদ ও ফোক সম্রাজ্ঞী মমতাজ। তবে এই প্রথমবারের মতো শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে গাইলেন এই সংগীতশিল্পী। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) ‘পুইষা রাখি দুঃখগুলো’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মগবাজারের একটি স্টুডিওতে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত। সিনেমাটিতে মমতাজের গান ছাড়াও আরও ৭টি গান থাকছে। রাফাতের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, এসআই টুটুল, দিনাত জাহান মুন্নী, কোনাল, আঁখি আলমগীর। সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক, জায়েদ খান ও আইরিন। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফের চলচ্চিত্রের গানে মমতাজ

আপডেট টাইম : ১০:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭