ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

শনিবার থেকে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ  জাতীয় বিশ্ববিদ্যালযের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামীকাল শনিবার (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে। শুক্রবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ২টায় প্রকাশিত সময়সূচী অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।   এ পরীক্ষানুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে মোট ৬৯৪ টি কেন্দ্রে ১৬৭২ টি ডিগ্রী কলেজের সর্বমোট ২ লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪। সংশ্লিষ্ট সকলকে যে কোন জরুরী প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ১৬ জুলাই ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব এবং ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা প্রকাশিত সময়সূচী অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

শনিবার থেকে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা

আপডেট টাইম : ১০:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭