ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০ লাখ ছাড়িয়ে অপু বিশ্বাসের ফলোয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  বছরখানেক বিরতির পর ‘রাজনীতি’ দিয়ে বড়পর্দায় এসে দারুণ মাত করেছেন অপু বিশ্বাস। ঈদের বাজারে সবচেয়ে কম হল পাওয়া সিনেমাটির কদর বাড়ছে দিন দিন। এদিকে ফেসবুকেও তার ফলোয়ার বাড়ছে তরতর করে।

অপুর অফিসিয়াল ফেসবুক পেজ ২০ লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছে সম্প্রতি। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমরা এখন বিশ লক্ষের পরিবার (দুই মিলিয়ন)। ধন্যবাদ আমার সকল ফ্যান, ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী। যারা আমার প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়ে যাচ্ছেন অকাতরে।’

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অপু। সোমবার ঢাকা ছাড়ার আগে এ তারকা জানান, ব্যক্তিগত কাজেই যাচ্ছেন। কলকাতার হাসপাতালে মা হয়েছিলেন তিনি। তাই সেখানকার চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। এই সফরে ডাক্তারি পরামর্শও নেবেন।

নতুনভাবে সিনেমায় অভিনয় করার জন্য অনেক দিন ধরেই ওজন কমানোর চেষ্টা করছেন অপু। এবার কলকাতায় এই বিষয়েও বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি।

চলতি বছরের এপ্রিলে টিভি লাইভে সন্তানসহ হাজির হয়ে অপু জানান, শাকিবের সঙ্গে কয়েকবছর আগে তার বিয়ে হয়েছে। এ নিয়ে দুই তারকার মাঝে বেশ কাদা ছোড়াছুড়িও হয়। পরে শাকিব স্বীকার করে নেন, অপু তার স্ত্রী। বিরতির পর সিনে ক্যামেরার সামনে না দাঁড়ালেও একাধিক টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে অপু বিশ্বাসকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২০ লাখ ছাড়িয়ে অপু বিশ্বাসের ফলোয়ার

আপডেট টাইম : ১০:২২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭