ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অপুর ধন্যবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এবারের রমজানের ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি প্রথমে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঢাকায় একটিমাত্র প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কারণে এতদিন মন খারাপ ছিল অপুর। তবে আজ থেকে ঢাকার আরো বেশকিছু সিনেমা হলে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। অপু বর্তমানে ভারতে রয়েছেন। আরো বেশি হলে তার ছবি প্রদর্শনের সংবাদ জেনে আনন্দিত হয়ে হাওর বার্তাকে মুঠোফোনে বলেন, দর্শক মুক্তির পর থেকেই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আমি দর্শকদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি ঢাকায় মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম সিনেমা হলে ছবিটি চলবে এখন। এ সংবাদটা শুনে আরো ভালো লেগেছে। এক কথায় নতুন এ সংবাদ জানার পর আমি অনেক আনন্দিত। দেশীয় ছবির পক্ষে আমি সবসময় ছিলাম এবং দর্শকরা আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছি। ‘রাজনীতি’ যারা এখনও প্রেক্ষাগৃহে গিয়ে দেখেননি তাদের দেখার অনুরোধও জানান অপু। গত সোমবার ছেলের আব্রাহাম খান জয়কে নিয়ে ভারতে যান এ অভিনেত্রী। সেখানে ছেলের শরীর চেকআপ করানোর কথা জানিয়েছেন তিনি। ফিরে এসে টানা একমাস নিজের মতো কাটাতে চান এই অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করছেন। নিজের শরীরের বাড়তি চর্বি ঝরানোর পর ফিট হয়ে আবারো নতুন কাজে ফিরবেন বলে জানিয়েছেন অপু। গত মাসে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। এই কোম্পানির পণ্যের নতুন বিজ্ঞাপনে ভিন্ন লুকে হাজির হতে চান এই অভিনেত্রী। উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, সুব্রত, অমিত হাসান, শিবা সানু, সাবেরী আলম, ডিজে সোহেল, বিপাশা কবির, কমল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অপুর ধন্যবাদ

আপডেট টাইম : ০৯:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭