ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলচ্চিত্রের প্রতি মন উঠে গেছে: মিমো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলচ্চিত্রে নতুন মুখ খোঁজার রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ থেকে ওঠে আসা তারকা লামিয়া মিমো। চলচ্চিত্রে কাজ করারা কমিটমেন্ট নিয়ে শোবিজে পা রাখলেও টিভি নাটকেই তার সব ব্যস্ততা। সুপারহিরোইন বিজয়ী হওয়ার পর লামিয়া মিমো অভিনীত দু`টি ছবি ‘এক জবান’ ও ‘কিং খান’ মুক্তি পায়। দু`টি ছবির ব্যবসায়িক সাফল্য পেলেও মিমোকে পরবর্তীতে আর সেভাবে চলচ্চিত্রে খুঁজে পাওয়া যায়নি।

চলচ্চিত্রে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে কেন? জানতে চাইলে লামিয়া মিমো বলেন, আমাদের ফিল্ম ইন্ড্রাষ্টিতে একধরনের অস্থীরতা চলছে। একটা চলচ্চিত্রের কাজ শুরু করলাম, সেই কাজ কবে শেষ হবে আর কবে মুক্তি পাবে, এর কোনো নিশ্চয়তা নেই। এতোসব অনিশ্চয়তায় ভুগতে আমার ভালো লাগে না। এসব কারণেই চলচ্চিত্রের প্রতি আমার মন উঠে গেছে। তাই আমি এখানে অনিয়মিত। নাটকেই ব্যস্ত সময় কাটাতে চাই।

বর্তমানে মিমো অভিনীত মুক্তি প্রতিক্ষায় আছে দীপংকর দীপন পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ নামের একটি ছবি।সেখানে তিনি একটি আইটেম গানে নেচেছেন। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মিমো।টিভি অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘অর্পিতা’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিমো। এ ছবিতে তৌকীর আহমেদের বিপরীতে কাজ করার কথা ছিল। ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে মিমো আবারও অনিশ্চয়তার বিষয়টি সামনে আনলেন। বললেন, কাজ করতে প্রস্তুত আমি। কিন্তু কবে যে কাজ শুরু হবে তা বলতে পারছি না।

গেল ঈদে সাতটি নাটকে অভিনয় করেছেন লামিয়া মিমো। এর মধ্যে ‘সেই তুমি এলে’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়।  তবে আসছে কোরবানি ঈদে তাকে আর পুরনো ব্যস্ততায় দেখা যাবে না। কারণ ১৭ জুলাই পারিবারিক ট্যুরে নিউইয়র্ক যাবেন এ মডেল অভিনেত্রী। ফিরবেন আগামী মাসের মাঝামাঝি। কোরবানি ঈদের কাজ করতে পারবেন না ভেবে মনটা ভীষণ খারাপ মিমোর।

সম্প্রতি মিমো  লেডি গোয়েন্দা ও বাসন্তীপুর নামে একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন। সত্য ঘটনা অবলম্বনে লেডি গোয়ান্দা নাটকে মিমোকে দেখা যাবে গোয়েন্দার চিফ অফিসার চরিত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চলচ্চিত্রের প্রতি মন উঠে গেছে: মিমো

আপডেট টাইম : ০৮:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭