ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রবের বাসায় রাজনীতিবিদদের চা-চক্র, পুলিশি বাধার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  দেশের বেশ কজন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি  বৃহস্পতিবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আবদুর রবের উত্তরার বাসায় চা-চক্রে মিলিত হয়েছিলেন । তবে এ বৈঠকে পুলিশের বাধার অভিযোগ করা হয়েছে।

আসম আবদুর রবের বাসায় ওই চা-চক্রে যোগ দেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মাহি বি চৌধুরী, মহাসচিব মেজর (অব) মান্নান, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, গণফোরামের জগলুল হায়দার আফ্রিদি, আ ও ম সফিউল্লাহ, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, পিপলস ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির তানিয়া রব প্রমুখ।

অনেকদিন ধরেই একটি বিকল্প রাজনৈতিক ঐক্যজোট গড়ার কথা বলে আসছিলেন এই নেতারা। ধারণা করা হচ্ছে, সে লক্ষ্যেই এ বৈঠক। যদিও বলা হয়েছে, ওই নেতাদের একটি চা-চক্রে দাওয়াত দেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক বৈঠক নয়।

এদিকে চা-চক্রে যোগদানকারী  পুলিশি বাধার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। অবশ্য পুলিশ জানিয়েছে, তল্লাশি নয়, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সেখানে পুলিশ গিয়েছিল।

বৈঠকে যোগ দেওয়া একাধিক রাজনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আ স ম রবের বাসায় চা-চক্রের দাওয়াত ছিল। সেখানে যোগ দিতে গেলে পুলিশের এক সাব-ইন্সপেক্টর এসে বলেন, এখানে আপনারা মিটিং করতে পারবেন না।

চা-চক্রে অংশ নেওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া বলেন, রব ভাইয়ের দাওয়াতে উনার বাসায় এসেছি। এখানে পুলিশ আমাদের বলছেন, আপনারা মিটিং করতে পারবেন না। দ্রুত শেষ করুন। এখানে খাবার রান্না হচ্ছে। খাবার খেয়ে যাব। আমার প্রশ্ন এত ভীত হওয়ার কী আছে?

এ বিষয়ে আ স ম রব বলেন, ‘ঈদ-উত্তর আমার বাসায় রাজনীতিকদের চা-চক্রের দাওয়াত দিয়েছি। ঘরে ভেতর চা-চক্র করতে পুলিশের অনুমতি লাগে না। এখানে পুলিশের কোনো বিষয় না। আমি পুলিশ কর্মকর্তাকে বলেছি, এখানে রাজনৈতিক কোনো বিষয় না। তোমরা যাও। তারপরও তারা বাসার সামনে অবস্থান নিয়ে অতিথিদের প্রবেশে বাধা দেয়।’

এ প্রসঙ্গে  উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, আ স ম আবদুর রবের বাসায় অনেক লোকজন এসেছে শুনে পুলিশ পাঠানো হয়। তল্লাশির জন্য নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। সেখানে পুলিশ বাসার বাইরে অবস্থান নিয়েছিল। তল্লাশি চালানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

রবের বাসায় রাজনীতিবিদদের চা-চক্র, পুলিশি বাধার অভিযোগ

আপডেট টাইম : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭