ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের নতুন নায়িকা সূচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  দীর্ঘদিন থেমে থাকার পর শুরু হচ্ছে শাকিব খানের  ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রের শুটিং।  ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিষেক হওয়াকে নিজের সৌভাগ্য মনে করেন নতুন অভিনেত্রীরা।  এই তালিকায় যুক্ত হচ্ছে একটি নতুন-নাম সূচনা আজাদ।  ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয়ে দেখা যাবে এই তরুণীকে।

নির্মাতা আশিকুর রহমান পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন অগ্নিপথ’।  একটি টিজার দিয়ে রীতিমত আলোচনার ঝড় তোলেন এই নির্মাতা।  এবার ছবির গল্পের প্রয়োজনে সূচনাকে বেছে নিয়েছেন তিনি।

সূচনা শোবিজ জগতে আসা অল্প কিছু দিন আগে।  র‍্যাম্প ও বিজ্ঞাপনের কিছু কাজে দেখা গেছে তাকে।  এবার সরাসরি চলচ্চিত্রের পর্দায়।  তাই বেশ উচ্ছ্বাসিত তিনি।  নিজের অনুভূতি প্রকাশ করে জানান, অধিকাংশ অভিনেত্রীরই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার।  আমারও ছিলো।  সেটা পূরণ হতে যাচ্ছে, তাও আবার দেশের সেরা নায়কের সঙ্গে।  বিষয়টি সত্যিই আনন্দের।  সবার কাছে দোয়া চাই, যেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করতে পারি।

‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে সূচনার চরিত্র নিয়ে বেশি কিছু জানাননি নির্মাতা।  তবে এটুকু জানিয়েছেন যে, সূচনাকে দেখা যাবে একজন হ্যাকারের ভূমিকায়।

বিগ বাজেটে নির্মাণাধীন এই ছবির কাজ শিডিউল জটিলতায় আঁটকে আছে।  তবে শিগগিরই শুরু হচ্ছে নতুন লটের শুটিং।  ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন শিবা আলী খান।  অন্যান্য চরিত্রে আরো দেখা যাবে মিশা সওদাগর ও টাইগার রবিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিবের নতুন নায়িকা সূচনা

আপডেট টাইম : ০৭:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭