ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

লাখো তরুণের হৃদয় ভেঙে যার প্রেমে মশগুল ধনকুবের কন্যা জেনিফার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩০৬ বার

 হাওর বার্তা ডেস্কঃ  মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জীবন কেটেছে নানা ঘটনার মধ্য দিয়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ না করেই মাইক্রোসফট প্রতিষ্ঠা করা, বিশ্বের সেরা ধনী ব্যক্তির আসনে ওঠা এবং দানশীল হিসেবে খ্যাতিমান হয়েছেন তিনি।

বিল গেটস কন্যার প্রেম নিয়ে আগ্রহ লাখো তরুণের। কিন্তু সবার হৃদয় ভেঙে দিয়ে এক মিশরীয় যুবকের প্রেমে মগ্ন ২১ বছরের সুন্দরী জেনিফার। ঠিক যেন ঘোড়ায় চড়ে জেনিফারের জীবনে প্রবেশ করলো এই ঘোড়সওয়ার। মিশরীয় এই যুবকের নাম নায়েল নেসার।
ফরাসি দৈনিক লে প্যারিসিয়ান’র এক প্রতিবেদনে দাবি করা হয়, বিল গেটস কন্যা আসলে এই ঘোড়সওয়ারের প্রেমেই পড়েছেন। নেসারকে সম্প্রতি গেটস পরিবারের সঙ্গে দেখা গেছে। ইন্টারন্যাশনাল জাম্পিং মন্টি কার্লোর ১২তম পর্বে তাদেরকে একসঙ্গে দেখা যায়।
লে প্যারিসিয়ান’র প্রতিবেদনে বিস্তারিত বলা না হলেও এতে দাবি করা হয়, নেসারে ব্যাপারে আগ্রহী জেনিফার গেটস। জেনিফারকে নিয়ে নেসারের অনুভূতিও একই রকমের বলা জানা গেছে।
ওই ক্রীড়া প্রতিযোগিতাতে দুজনকে সাইডলাইনে একসঙ্গে দেখা যায়। বাবা বিল গেটসও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া নেসারের ব্যাপারে খোঁজ নিয়ে জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা ও অর্থনীতিতে পড়াশুনা করেছেন নেসার। তিনি একজন পেশাদার ঘোড়দৌড়বিদ। এই মিশরীয় তরুণ ইংরেজি, ফরাসি ও আরবিতে অনর্গল কথা বলতে পারদর্শী।

নাসের ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এফইআই ওয়ার্ল্ড কাপ জিতেন ৩৮.১৫ সেকেন্ড সময় নিয়ে।
লে প্যারিসিয়ানের মতে, ঘোড়দৌড়ই জেনিফার ও নাসেরকে কাছাকাছি এনেছে। খুব শিগগিরই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

লাখো তরুণের হৃদয় ভেঙে যার প্রেমে মশগুল ধনকুবের কন্যা জেনিফার

আপডেট টাইম : ১২:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭