ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছোটপর্দামুখী হবেন সিমলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিনেমায় নিয়মিত নন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। সর্বশেষ তিনি কাজ করেছিলেন রুবেল আনুষের নিষিদ্ধ প্রেমের গল্প এবং রাশিদ পলাশের পরিচালনায় নাইওর সিনেমায়। নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার কাজ শেষ, আর নাইওর সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এই হল তার সিনেমার কাজের ফর্দ। এখন তার হাতে নতুন কোনো সিনেমা নেই। গতকাল দুপুরে সাম্প্রতিক কাজের প্রসঙ্গে কথা হলে এ তথ্যই জানান তিনি। হাতে কাজ না থাকায় মিডিয়াকেও এড়িয়ে চলছেন তিনি। মাঝে সিমলা কাজ করেছিলেন ছোটপর্দায়। তাহলে কি আবারও সিমলাকে ছোটপর্দায় দেখা যাবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমায় কাজ কমে গেছে। তাই ছোটপর্দায় আমাকে মাঝে মাঝে দেখা যাবে। এই মাধ্যমেও আমার অনেক ভক্ত রয়েছে। আসছে ঈদের একটি নাটকে আমাকে দেখা যাবে। কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’ সিমলা আরও বলেন, ‘ভালো গল্পের সিনেমা পাই না। আর এখন আমাকে ডাকেও কম। সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসটা ধরে রাখতে চাই। ভালো সুযোগ পেলে  নিজেকে মেলে ধরতে পারব।’ শহীদুল ইসলাম খোকনের ম্যাডাম ফুলি দিয়ে পরিচিতির আলোয় আসেন সিমলা। এই সিনেমা সিক্যুয়াল ম্যাডাম ফুলি-২ তৈরি হতে যাচ্ছে। এতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি-২ সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে। কাজটি কবে শুরু হবে এটা আমার জানা নেই। এই সিনেমার মাধ্যমে নিজেকে আবারও আলোচনায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছোটপর্দামুখী হবেন সিমলা

আপডেট টাইম : ১১:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭