ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রিয়াজ-মিশা-খসরুর সিনেমা বয়কট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  বেশ কিছু দিন ধরেই চলচ্চিত্র পাড়া উত্তাল।  চলছে বয়কট বয়কট খেলা।  এবার এ তালিকায় যুক্ত হলো আরো তিনটি নাম।  চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর নাম।

প্রদর্শক সমিতির পক্ষে আজ মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমে জরুরি এক বার্তায় সংগঠনের সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানিয়েছেন, ‘এখন থেকে চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না প্রদর্শক সিমিতির সদস্য হল মালিকরা।  এ বিষয়ে চলচ্চিত্র  প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমরা কমিটির কয়েকজন মিলে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি যে, সিনেমা হলে চিত্রনায়ক রিয়াজ, খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না।  তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই আমাদের বার্ষিক বৈঠকে নেওয়া হবে।  তখন হল মালিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।  তখন সব কিছু পরিষ্কার করা হবে।

উল্লেখ্য, ২০১৫ইং সালের শুরুর দিকে ভিনদেশি ছবি আমদানি করার পক্ষে ছিলো প্রদর্শক সমিতি।  তার বিরুদ্ধে আন্দোলন করায় চিত্রনায়ক শাকিব খান, চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজারের ছবি না চালোনার ঘোষণা দিয়েছিলো সিনেমা হল মালিক এবং বুকিং এজেন্ট সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রিয়াজ-মিশা-খসরুর সিনেমা বয়কট

আপডেট টাইম : ০৭:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭