ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘অপারেশন অগ্নিপথে’ শাকিবের সঙ্গে সূচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৪২৪ বার
হাওর বার্তা ডেস্কঃ কিস্তিমাত’ খ্যাত তরুণ চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমান নির্মাণ করছেন ‘অপারেশন অগ্নিপথ’। এই ছবিতে অভিনয় করছেন ঢালিউডের শাকিব খান।
তার শিডিউল জটিলতায় কিছুদিন ছবিটির আটকে থাকলেও খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
এমনটিই জানিয়েছেন নির্মাতা। ছবিটির প্রথম দিকের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার ছবিটির শুটিং হবে ব্যাংকক ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।
এদিকে ছবিটিতে নতুন করে যুক্ত হয়েছেন নবাগত এক নায়িকা। তাকে দেখা যাবে ‘অপারেশন অগ্নিপথে’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন দিনাজপুর সেতাবগঞ্জের মেয়ে সূচনা আজাদ। ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে সূচনাকে দেখা যাবে একজন হ্যাকার চরিত্রে।
বেশ কয়েক বছর ধরে সূচনার বিচরণ শোবিজে। কিন্তু সেটা র‌্যাম্প ও বিজ্ঞাপনে সীমাবদ্ধ ছিল। এবার তিনি প্রথম কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।
ছবিটি প্রসঙ্গে সূচনা বলেন, ‘মিডিয়াতে কাজ শুরু করেছি চলচ্চিত্র অভিনেত্রী হবো বলেই। এজন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি।
সম্প্রতি আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করতে চাই।’
পরিচালক আশিকুর রহমান বলেন, ‘অনেক দিনের পরিচয় সূচনার সঙ্গে। তবে কখনো কাজ করা হয়ে ওঠেনি।
আমি ছবিটির চরিত্রের জন্য যেমনটা খুঁজছি, সূচনাও ঠিক তেমনি। তাই সূচনাকে ছবিটিতে নেয়া হয়েছে।
তাছাড়া কাজের প্রতি একজন শিল্পীর যেমন আগ্রহ থাকা প্রয়োজন, তেমনটাই আমি তার মধ্যে পেয়েছি। সবমিলিয়ে ভাল কিছুই হবে বলে আশা করছি।’
ছবিটিতে শাকিব খানের সহশিল্পী হিসেবে কাজ করছেন ‘দ্য স্টোরি অব সামারা’র শিবা আলী খান।
এছাড়া অস্ট্রেলিয়ায় ছবিটির প্রথম লটে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঢালিউডের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর ও টাইগার রবি।
এছাড়াও তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার পর্বে সিডনি থেকে আরো বেশ কয়েকজন শিল্পী কাজ করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘অপারেশন অগ্নিপথে’ শাকিবের সঙ্গে সূচনা

আপডেট টাইম : ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭